HAVANA-র পণ্য, অর্ডার, ডেলিভারি এবং রিটার্ন পলিসি সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর জেনে নিন।
হ্যাঁ, ১০০% আসল। HAVANA-র প্রতিটি স্কিনকেয়ার এবং কসমেটিক পণ্য খাঁটি বোটানিক্যাল উপাদান ও প্রয়োজনীয় ভিটামিনের সমন্বয়ে প্রস্তুত করা হয়। আমাদের সকল প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি ও ক্লিনিক্যালি পরীক্ষিত।
জি, আমাদের প্রোডাক্টগুলো জেন্টল এবং প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় তৈলাক্ত, শুষ্ক এবং সংবেদনশীল সব ধরণের ত্বকের জন্যই নিরাপদ। তবে অতি-সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ব্যবহারের আগে প্যাচ টেস্ট (Patch Test) করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আপনার পছন্দের প্রোডাক্টটি নির্বাচন করে "Add to Cart" বাটনে ক্লিক করুন। এরপর Cart পেজে গিয়ে আপনার নাম, ফোন নম্বর ও পূর্ণ ঠিকানা লিখে অর্ডার নিশ্চিত (Place Order) করুন।
হ্যাঁ! ঢাকা সহ পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ) সুবিধা রয়েছে। এছাড়াও আপনি বিকাশ, নগদ ও কার্ডের মাধ্যমে নিরাপদে অগ্রিম পেমেন্ট করতে পারবেন।
ঢাকা সিটির ভেতরে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।
ঢাকা সিটির ভেতরে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং ঢাকার বাইরে ১২০ টাকা। বিশেষ অফার চলাকালীন নির্দিষ্ট পরিমাণের অর্ডারে ফ্রি ডেলিভারি প্রযোজ্য হয়।
ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য যাচাই করুন। কোনো ত্রুটি বা অমিল থাকলে ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিন এবং সাথে সাথে আমাদের হেল্পলাইনে (01612485888) কল করুন। আমরা বিনামূল্যে দ্রুততম সময়ে সঠিক পণ্য রিপ্লেস করে দেব।
আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত।